Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

রেকর্ডমাত্রায় তেলের দাম বাড়াল সৌদি আরব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রেকর্ডমাত্রায় তেলের দাম বাড়াল সৌদি আরব

Advertisement

এশিয়ার ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।

রাষ্ট্রায়ত্ত উৎপাদক আরামকো তাদের আরব লাইট গ্রেড ক্রুডের দাম বাড়িয়েছে। আগামী মাসে এশিয়ায় পাঠানো চালানে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এই দাম আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে ৯.৮০ ডলার বেশি।

আগস্টের তুলনায় এই দাম বাড়ানো হলো আরও ৫০ সেন্ট। অবশ্য জুলাইয়ে পরিচালিত ব্লুমবার্গের এক জরিপে অংশগ্রহণকারী জ্বালানি তেল ব্যবসায়ী ও পরিশোধনাগার শিল্প আরও বেশি বা ১.৫০ ডলার দরবৃদ্ধির অনুরোধ জানিয়েছিল।

সেপ্টেম্বরে সরবরাহ হবে এমন আরব লাইট তেলের অফিশিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) বাড়ানো হয়েছে প্রতি ব্যারেলে ৫০ সেন্ট, যা রেকর্ড সর্বোচ্চ।

ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির কারণে বিশ্ব অর্থনীতি গতি হারাতে শুরু করেছে। ফলে তেলের চাহিদা কমার কিছু লক্ষণ দেখা গেলেও বাজার এখনও টানটান অবস্থায়। এরমধ্যেই এশীয় ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম রেকর্ডমাত্রায় বাড়িয়েছে সৌদি আরব।

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর উৎপাদন বৃদ্ধির চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে বুধবার জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক ২৩ দেশের জোট ওপেক প্লাসের বৈঠক বসে। এই জোটের নেতৃত্ব আছে সৌদি ও রাশিয়ার হাতে। বৈঠকে নিজেদের ইতিহাসে অন্যতম কম উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে জোটটি।

ওপেক প্লাস স্পষ্ট জানিয়েছে, পশ্চিমা চাপের মুখেও তারা জ্বালানি পণ্যটির সরবরাহ বাড়িয়ে দর কমাতে আগ্রহী নয়। এর একদিন পরই এশিয়ার জন্য জ্বালানি তেলের দাম বাড়াল সৌদি।

ওপেক প্লাসের থেকে সরবরাহ সেভাবে না বাড়লেও বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুডের দাম কমেছে। লাইট ক্রুডের ব্রেন্ট সূচকে অন্তত ৪ শতাংশ দরপতন হলে ব্যারেলপ্রতি দাম নেমে আসে ১০০ ডলারের নিচে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের ব্যবহার কমে আসা এবং লিবিয়ায় উৎপাদন স্বাভাবিক হতে থাকার তথ্য দরপতনের পেছনে ভূমিকা রাখে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি প্রায় ১৩০ ডলারে পৌঁছে যায়। এরপর থেকেই তা কমছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মন্দার আশঙ্কায়।

এছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ইতোমধ্যেই জ্বালানির দাম বাড়িয়েছে। গ্লোবাল পেট্রোল প্রাইসেস ডটকমে ১ আগস্টের সর্বশেষ প্রতিবেদন থেকে এ অঞ্চলের বিভিন্ন দেশের জ্বালানি তেলের দামের ধারণা পাওয়া যায়।

ভারত : ভারতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১২৪ দশমিক ৯২ টাকা, ডিজেল ১১২ দশমিক ০৮ টাকা, এলপিজি ৮০ দশমিক ৫১ টাকা এবং কেরোসিন ৭৫ দশমিক ২২ টাকা।

নেপাল : দেশটিতে বর্তমানে লিটারপ্রতি পেট্রোলের দাম ১৩৫ দশমিক ৩৬ টাকা, ডিজেল ১২৮ দশমিক ৬৩ টাকা এবং কেরোসিন ১২৮ দশমিক ৬৩ টাকা ।

পাকিস্তান : পাকিস্তানে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৭ দশমিক ৪৮ টাকা, ডিজেল ৯২ টাকা এবং কেরোসিন ৮৩ দশমিক ২১ টাকায় বিক্রি হচ্ছে।

শ্রীলংকা : ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা স্বীপরাষ্ট্র শ্রীলংকায় পেট্রোল লিটারপ্রতি ১৪২ দশমিক ০৩ টাকা, ডিজেল ৪৩০ রুপি বা ১১৩ দশমিক ০৯ টাকা এবং কেরোসিন তেলের মূল্য ৮৭ রুপি বা ২২ দশমিক ৮৮ টাকা। বিশ্ববাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় শনিবার দেশটিতে এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় সরকার। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে চার হাজার ৯১০ রুপিতে দাঁড়ায়। সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ রুপির বেশি কমতে পারে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় ও ভোক্তা ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

দ্য ওয়্যারের প্রতিবেদন দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম